শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে স্কুল পড়ুয়া কিশরীকে গণধর্ষনের অভিযোগে ২ যুবক আটক 

রামপালে স্কুল পড়ুয়া কিশরীকে গণধর্ষনের অভিযোগে ২ যুবক আটক 

রামপাল(বাগেরহাট)  সংবাদদাতা।।
বাগেরহাটের রামপাল উপজেলা ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ বছরের ৯ম শ্রেণী ছাত্রী কে ৩জন যুবক মিলে জোর পূর্বক গণধর্ষণের ঘটনা ঘটেছে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্রী নিজ বাড়ি থেকে ফয়লা হাট দরবেশ মার্কেটে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ শরিরে এলার্জি সমস্যার কারণে প্রাইভেট পড়তে না যেয়ে তার মামা শরিফুল ইসলামের বাড়িতে যাওয়ার পথে রনসেন মোড় পৌছালে পাড়গোবিন্দপুরের রহমত (২৬),ও ফরাদ শেখ পুত্র শেখ রাসেল (২৬) ১৪ বছরের ছাএীকে একটি লাল রংয়ের হ্যাং মোটরসাইকেলে উঠিয়ে বড় দুর্গাপুর পুটিমারি গ্রামের পলাশের ঘেরের টংঘরে নিলে পূর্বে থেকে ওতপেতে থাকা উপজেলার কালেখার বেড় গ্রামের আজমল হোসেনর পুত্র রাকিব হোসেন সজল (২৫) সহ ৩ জন যুবক একত্রিত হয়ে ভিকটিমকে জোর পূর্বক গণধর্ষণ করে। ধর্ষণ শেষে রাত ৭ টায় মহেন্দ্রযোগে ভিকটিমকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেন। ভিকটিম বাড়িতে পৌঁছে তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলে। ভিকটিমের পরিবার বাদী হয়ে রহমত (২৬),  শেখ রাসেল (২৬) এবং রাকিব হোসেন সজল (২৫) এর নামে রামপাল থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রামপাল থানা পুলিশ শেখ রাসেল ও রাকিব হোসেন সজল কে গ্রেফতার করেছে । এবং অভিযোগের অন্য আসামী সহ গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers