শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাটে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডও করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা জজ-২ আব্বাস উদ্দীন এ রায় দেন।

দ-প্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু জাফর বাবু, তেরগাতি গ্রামের মৃত মুলতান মন্ডলের ছেলে মাজেনুর রহমান ও পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা বড় পুকুরিয়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে রনি বাবু। এদের মধ্যে মাজেনুর ও রনি জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ১৩ জুলাই মঙ্গলবাড়ী বাজার থেকে একটি ভটভটি মাদক নিয়ে জয়পুরহাট শহরের দিকে আসার পথে আটক করে র‌্যাব। এসময় ভটভটিটি তল্লাশী করলে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আবু জাফর বাবুকে গ্রেপ্তার করে। সেসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে আরেক আসামী মাজেনুরের সম্পৃক্ততার কথা জানা যায়। তারা দুজনেই এই ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় দুজনকেই আসামী করে মামলা দায়ের করা হয়।

অন্যদিকে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫০ পিস নেশা জাতীয় এ্যাম্পুল ইঞ্জেকশনসহ রনি বাবুকে গ্রেপ্তার করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers