শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে জুয়েলারী দোকানের ৯০ ভরি স্বর্ণালংকার চুরি, চোরাই স্বর্ণসহ গ্রেফতার ১

বাগেরহাটে জুয়েলারী দোকানের ৯০ ভরি স্বর্ণালংকার চুরি, চোরাই স্বর্ণসহ গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট শহরের রেল রোডে দেয়াল কেটে প্রনব জুয়েলার্সের কোটি মূল্যের ৯০ ভরি স্বর্ণালংকার চুরি ঘটনায় জড়িত নান্না মিয়া ওরফে নান্না খান (৪০) নামে এক চোর এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট থানা পুলিশ রবিবার ভোর রাতে খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণচোর নান্না মিয়াকে গ্রেফতার করে। এসময়ে প্রনব জুয়েলার্স থেকে চুরি করা ৯০ ভরি স্বর্ণালংকারের মধ্যে একটি গলার হার, এক জোড়া কানের দুল, ২টি আংটি, ২টি ঝুমকা, একটি চেইনসহ স্বর্ণের দোকান চুরিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক রবিবার বিকালে পুলিশ অফিসে প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ আগষ্ট রাতে একদল চোর বাগেরহাট শহরের রেল রোডে দেয়াল কেটে প্রনব জুয়েলার্সের কোটি মূল্যের ৯০ ভরি স্বর্ণালংকার চুরি করে। এঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে মুখে মাস্ক পরিহিত করেকজন চোরকে চিহ্নিত করা হয়। বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের হারেজ খান ওরফে হাফেজ খানের ছেলে নান্না মিয়া ওরফে নান্না খানকে প্রনব জুয়েলার্সে চিিরর ঘটনায় সনাক্ত করা হলেও পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছিলনা। রবিবার ভোর রাতে খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট পুলিশ অভিযান চালিয়ে প্রনব জুয়েলার্সের প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ নান্না মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নান্না মিয়া প্রনব জুয়েলার্সের চুরির ঘটনার নিজে জড়িত থাকাসহ অপর সহযোগীদের নাম-পরিচয়ও প্রকাশ করেছে। গ্রেফতারকৃত নান্না মিয়ার নামে বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে। প্রনব জুয়েলার্সের কোটি মূল্যের স্বর্ণচোর নান্না মিয়ার দেয়া তথ্যমতে তার অপর সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers