সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বক্তব্য দেন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যাক্ষ আলিফ উল্লাহ আহসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মো, আব্দুর রউফ মিয়া ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে পর্যটন এলাকা গড়ে তোলাসহ নানা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান বক্তারা। সভায় কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers