শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক

রামপালে রড চোরসহ আটক -২

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে এবার হাওলাদার শাহারুখ (১৯) নামের এক রড চোরকে আটক করেছে। এ ঘটনায় মাসুদ রানা নামের এক ব্যাক্তি বাদী হয়ে রামপাল থানায় একটি চুরির অভিযোগে মামলা করেছেন। আটক শাহারুখ উপজেলার দূর্গাপুর গ্রামের মিজান হাওলাদারের পুত্র।
পু্লিশ জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার সময় উপজেলার গিলাতলা বাজারের হামীম পরিবহন কাউন্টারের সামনে কয়েটি বস্তায় ব্রীজ নির্মাণের রড চুরি করে নিয়ে যাচ্ছিল ওই শাহারুখ। এ সময় জনতা পু্লিশকে খবর দিলে পু্লিশ তাকে ৪৫ কেজি রডসহ হাতেনাতে আটক করে। আটক শাহারুখ কে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদালতে প্রেরণ করা হয়েছে। একই দিন রাত ১০ টায় চাকশ্রী এলাকায় অভিযান চালিয়ে পারি জারি ১০/১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজমুল হাসান (৩০) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার চাকশ্রী গ্রামের হাওলাদার নজরুলের পুত্র।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দুইজন আসামী আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers