শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ক্ষতিকর রং ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে ক্ষতিকর রং ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় ভেজাল আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে তাছলিমা বেগম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের নাগের বাজার এলাকায় ওই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।
অনুমোদনহীন কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, বিভিন্ন দামি ব্রান্ডের প্যাকেটে অস্বাস্থ্যকর আইসক্রিম প্যাকেট করে বাজারজাত করার অপরাধে এই জরিমানা করা হয়। সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আইসক্রিম কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম ও পেপসি গাড়ির চাপায় পিস্ট করে ধ্বংস করা হয়।
সরেজমিনে দেখা যায়, বাগেরহাট শহরের স্টেডিয়ামের পেছনে একটি টিনসেড ঘরে অবস্থিত কারখানাটির কোনো নাম নেই। ভেতরে কয়েকটি ফ্রিজ, পানির ট্যাংকি ও বেশকিছু মেশিনারিজ। পানির ট্যাংকিতে ময়লাযুক্ত পানি। এখান থেকেই প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় ভ্যান ও অন্যান্য গাড়িতে করে আইসক্রিম পাঠানো হয়। ওই ঘর থেকে কিছুদূরে জালঘর নামে আরেকটি ঘরে বিপুল পরিমাণ আইসক্রিম থাকলেও, ব্যবসায়ী তাছলিমা বেগম ওই ঘরের তালা খুলতে রাজি হননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তালা ভেঙ্গে সেখানে বিপুল পরিমাণ আইসক্রিম পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ফ্যাক্টরিটির কোনো অনুমোদন নেই। তাদের উৎপাদিত আইসক্রিম ও ললি আইসক্রিমে কোনো উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। ক্ষতিকর রং দিয়ে তারা আইসক্রিম তৈরি করত, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ক্ষতিকর পণ্য উৎপাদন ও বাজার জাতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাছলিমা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে যতদিন তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্যাক্টরির অনুমোদন না নিতে পারবেন, ততদিন পর্যন্ত তাকে ফ্যাক্টরি বন্ধ রাখতে বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers