শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই-তিলুরাকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই-তিলুরাকান্দি গ্রামের আব্দুর রহিমের পুত্র শফিকুল ইসলাম রুবেল ও মন্তু মিয়ার পুত্র আব্দুল কাদিরের নেতৃত্বে একটি দোকানের পিছনের কক্ষে স্থানীয় জুয়াড়িদের নিয়ে নিয়মিত জুয়ার আসর বসানো হতো। এতে উপজেলার বিভিন্ন গ্রামের জুয়াড়িরা অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দোয়ারা- বাজার থানার এসআই সম্রাজ মিয়া, এসআই আসলাম হোসেন ও এস আই আমীর খসরু’র নেতৃত্বে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় পুলিশ মোঃ মন্তু মিয়ার পুত্র আব্দুল কাদিরের দোকান ঘরের পিছনের কক্ষ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ১ শত ৩০ টাকা উদ্ধার করেছে। আটককৃতরা হলেন,উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই- তিলুরাকান্দি গ্রামের মন্তু মিয়ার পুত্র আব্দুল কাদির (৩৫), আব্দুর রহিমের পুত্র শফিকুল ইসলাম (৩২), মৃত আলতু মিয়ার পুত্র লায়েক মিয়া (৩৪), মৃত আব্দুস ছোবহানের পুত্র মঞ্জুর আলী (৩৫), নুর মিয়ার পুত্র ফারুক মিয়া (৩০), মৃত শরীফ আলীর পুত্র মিলন মিয়া (৩০), মৃত ছায়েদ মিয়ার পুত্র ফারুক মিয়া (৩৮), মৃত আব্দুল আহাদের পুত্র ফারুক মিয়া(২৯), মৃত ছায়েদ মিয়ার পুত্র সুরুজ মিয়া (৩৫), ফতেহপুর গ্রামের মোঃ হবি উল্লাহর পুত্র মোছব্বির আলী (৩৫), আসকর আলীর পুত্র আলা উদ্দিন (২৭)।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল হাসান বলেন, মাদক ও জুয়া নির্মূলে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চলছে । এ অভিযান অব্যাহত থাকবে। আটক ১১ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
Leave a Reply