শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
অপশক্তি ধ্বংস ও শেখ হাসিনা প্রশ্নে আপসহীন থাকার শপথ ছাত্রলীগের

অপশক্তি ধ্বংস ও শেখ হাসিনা প্রশ্নে আপসহীন থাকার শপথ ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকা, অপশক্তি ধ্বংস ও শেখ হাসিনা প্রশ্নে আপসহীন থাকার শপথ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশে সভাপতির বক্তব্যের শেষ দিকে এ শপথ পড়ান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাশপথের অনুষ্ঠানে তারা ঘোষণা দেন- ‘আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্ব পুরুষের পবিত্র রক্তভেজা প্রিয় মাতৃভূমির তরুণ প্রজন্ম। তারুণ্যের স্বপ্নের স্বদেশ, পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ গঠনে আমৃত্যু সক্রিয় থাকবো। তারুণ্য সব অপশক্তিকে পিতার তর্জনীর দাপটে ধ্বংস করবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ হাসিনা প্রশ্নে কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না।’

 

এসময় সভাপতির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে সাদ্দাম হোসেন বলেন, ‘খুনিদের রাজনীতি, জঙ্গিদের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ সমর্থন করে না। হত্যাকারীদের সঙ্গে কোনো আপস নয়। মিলিটারি ডিক্টেটরদের পোস্টারবয় গণতান্ত্রিক রাজনীতির উপযুক্ত হতে পারে না।তিনি বলেন, ‘২১ আগস্টের ঘাতককে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে। বন্যেরা যেমন বনে সুন্দর, খুনি তারেক কারাগারেই সুন্দর।’

 

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এতে অংশ নিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers