সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে মটর সাইকেলের ৩ আরোহি ঘটনাস্থলেই মর্মান্তিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯টার সময় খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনই স্থানীয় একটি মৎস্য ঘেরের কর্মচারি ছিলেন।
নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), একই উপজেলার বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ(২৭) ও ফকিরহাট উপজেলার লখপুরের শুকুর শেখ এর ছেলে সাইদুল রহমান (২৫)।
বাগেরহাটের রামপাল থানার (ওসি) এ,এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ৩ জন রামপালের ফয়লা বাজার থেকে মটর সাইকেল যোগে বেলাই ব্রিজ নামক স্থানে পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ট্রাকের চাপায় এ ঘটনা ঘটে। পরবর্তিতে খবর পেয়ে ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ৩জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Leave a Reply