শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদারসহ  ২ জনের আত্মহত্যা 

রামপালে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদারসহ  ২ জনের আত্মহত্যা 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী নার্স (পুরুষ ব্রাদার) শেখ ইলিয়াস কবির (৫৫) ‘র আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কামরাঙ্গা গ্রামে তার নিজ বাড়ীতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহারিমা খাতুনের দায়ের করা অভিযোগে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮ টায় সহকারী নার্স (ব্রাদার) ইলিয়াস কবিরকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষান্তে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে রামপাল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
জানা গেছে, নিহত ইলিয়াস কবির শান্ত স্বভাবের ও হাসিখুশী মানুষ ছিলেন। হটাৎ করে কেন তিনি আত্মহত্যা করলেন সেটি স্পষ্ট নয়। তবে পু্লিশ প্রাথমিকভাবে নিহতের স্ত্রী ঝর্ণা বেগমের সাথে কারো কোন অনৈতিক সম্পর্ক আছে কি না, হটাৎ করে নিহত ইলিয়াস ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলেছেন, স্বজনরা নিহত ইলিয়াস কবির কিভাবে মৃত্যুবরণ করেছে সেটি গোপন করার কারণ এবং পাশাপাশি অন্য কোন সমস্যা আছে কি না সেটি খতিয়ে দেখছে।
অপরদিকে মঙ্গলবার (২২ আগষ্ট) রাত পৌনে ১ টায় বৃদ্ধ সন্তোষ কুমার মন্ডল (৬৪) রোগ যন্ত্রনা সইতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ও মৃতের পুত্র রামপাল থানায় বুধবার (২৩ আগষ্ট) সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মৃত সন্তোষ উপজেলার ছোট সন্নাসী গ্রামের মৃত শরৎ মন্ডলের পুত্র। এজাহারে পুত্র সুমন মন্ডল উল্লেখ করে, তার বাবা দীর্ঘ দি অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ীতে রাখা বিষ পান করে সে আত্মহত্যা করেন।
এ বিষয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার সুকান্ত কুমার পাল বলেন, আত্মহত্যা না কি অন্য কোন কারণে ষ্টাফ ইলিয়াস কবির মারা গেছেন বুঝতে পারছি না, তবে পু্লিশ তদন্ত করলে বা ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, পৃথক দুইটি ঘটনায় দুইজন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে অধিকতর তদন্তের স্বার্থে দুই জনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে বাগেরহাট হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে এবং পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers