শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
নাশকতা মামলায় মোংলার জামাত শিবিরের চার নেতাকর্মী আটক

নাশকতা মামলায় মোংলার জামাত শিবিরের চার নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় জামায়াত শিবিরের চার নেতা কর্মীকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভা ও মিঠাখালী উইনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, মাও: আব্দুল মাজেদ মোল্লা, (৬৫) মোঃ হোসাইন আলি (৪৫), মোঃ উজ্জল গাজি (২৩) ও আবু তালহা শান্ত (২০)। মোংলা থানার সেকেন্ড আফিসার ঠাকুর দাস মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে জামায়াত শিবিরের চার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছেন।

সময় তাদের কাছ থেকে তিনটি লোহার রড, আটটি বাঁশের লাঠি, দুই লিটার পেট্রোল ও দিয়াশলাই জব্দ করা হয়। মোংলা থানার অপিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা বন্দর সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকারের সুনাম নষ্ট করার পাঁয়তারার অভিযোগে জামায়াত-শিবিরের চার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারবিরোধী ষড়যন্ত্রের সময় তাদের ধাওয়া করলে বিভিন্ন এরাকায় পালিয়ে যায় তারা। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি রয়েছে। শুক্রবার বিকালে বাগেরহাট আদালতে মাধ্যমে তাদের জেল হাজতো পাঠানো হবে বলে জানান থানার এ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers