সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। রবিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় তিনি কলেজ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-পরিচালক খন্দকার রুহুল আমিন। এসময় কর্মকর্তারা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও রুপা চৌধুরী লাইব্রেরি পরিদর্শন করেন। কলেজ পরিদর্শন শেষে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ও বঙ্গবন্ধু পুষ্পকানন, নান্দনিক টেরাকোটা সমৃদ্ধ শহীদ মিনার, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দীন এমপি, কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশে’র মুরাল ও খেলার মাঠ ও লাইব্রেরি দেখে তারা বিমহিত হন। পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ বলেন, বর্তমানে আমরা ভয়াবহ ডেঙ্গুর প্রভাব মোকাবেলা করছি। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। কলেজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers