শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে ভেনামী চিংড়ির পোনা বিক্রির নামে প্রতারনা তিনলাখ পোনা জব্দ

ফকিরহাটে ভেনামী চিংড়ির পোনা বিক্রির নামে প্রতারনা তিনলাখ পোনা জব্দ

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ-এ ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রির সময় প্রায় ৩ লাখ পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা মুলঘর ইউনিয়নের কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়েছে। শনিবার (১২ আগষ্ট) সকালে উপজেলার ফলতিতা মৎস্য আড়তে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় মৎস্য চাষিরা জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ভেনামী চিংড়ি মাছের পোনা বিক্রির নামে ভিন্ন মাছের পোনা বিক্রি করে চাষিদের সাথে প্রতারনা করে আসছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বিপুল সংখ্যাক স্থানীয় মৎস্য চাষিরা। ঘটনার দিন সকালে জনৈক এক ব্যক্তি ওই ভিন্ন মাছের পোনা বিক্রির সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার সহ মৎস্য চাষি ও মৎস্য ব্যবসায়িরা প্রায় ৩ লাখ টাকার ভিন্ন মাছের পোনা জব্দ করেন। এসময় মাছের পোনা বিক্রি করতে আসা ওই ব্যক্তি দ্রুত দৌড়ে একটি চলন্ত বাসে উঠে পালিয়ে যায়। পরে জব্দকৃত ভিন্ন মাছের পোনা ফলতিতা কালীগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার, উপজেলা মৎস্য বিভাগের মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাশ, থানা পুলিশের উপ-পুলিশ পরির্দক সাহাবুর রহমান সহ স্থানীয় মৎস্য চাষি ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers