শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের লখপুরে তরুনীর মরদেহ উদ্ধার

ফকিরহাটের লখপুরে তরুনীর মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমরা গ্রামে সুরাইয়া খাতুন (১৯) নামের এক তরুনীর মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে। সুরাইয়া খাতুন উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমরা গ্রামের ফিরোজ শেখের মেয়ে। বৃহস্পতিবার সকালে ওই তরুনীর মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ তালুকদার জানান, সুরাইয়া খাতুন তার বাবা মায়ের সাথে ঢাকায় বসবাস করতেন। বুধবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়ার জামালদি ভাড়া বাসায় সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় তার বাবা-মা কেউ ছিলেন না। তারা সকালে কাজে বের হয়ে যান। পরিবারের লোকজন টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে দাফন করার জন্য গ্রামের বাড়ি ফকিরহাটের লখপুরে নিয়ে আসে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার রাতে লখপুরের বাড়িতে উপস্থিত হন। এরপর মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। এদিকে পুলিশ আরো জানান, মৃতের পরিবারের লোকজন তাদেরকে জানিয়েছেন ওই তরুনী দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্য ছিলেন। এর জন্য তার চিকিৎসাও চলছিল। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ওই তরুনীর বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers