সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ২১৯ জন গৃহহীন, হতদরিদ্র পরিবার পেল নতুন ঠিকানা

ফকিরহাটে ২১৯ জন গৃহহীন, হতদরিদ্র পরিবার পেল নতুন ঠিকানা

মেহেদি হাসান নয়ন, নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাটে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২১৯ জন গৃহহীন, হতদরিদ্র পরিবার পেল নতুন ঠিকানা ধন্যবাদ জানিয়েছেন উপকারভুগীরা।

৯ আগষ্ট সকাল ১১টায় অডিটরামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ৪টি ইউনিয়নের ৩৬জন ভূমিহীন, গৃহহীন, হতদরিদ্র পরিবারের স্বামী-স্ত্রীর যৌথ নামে জমি ও বাড়ির মালিকানা কাগজ-পএ প্রদান করেন জেলা প্রশাসক মো: খালিদ মাহামুদ।
ফকিরহাট উপজেলা নিবাহী কমকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকে।

উপকারভোগীদের জন্য দুই শতাংশ জমিতে নির্মাণ করা প্রতিটি বাড়িতে দুটি বেড রুম, একটি রান্নাঘর, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা রয়েছে। বারান্দার সামনে ফাঁকা জায়গাও রয়েছে। দুর্যোগ সহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। চতুর্থ ধাপে প্রতিটি সেমিপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, ফুল ও ফলের বাগান করে দেয়া হচ্ছে। এছাড়াও আরও নানা পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। একই সঙ্গে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বসানো হয়েছে নলকূপ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers