সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে অসহায় এক ভাড়াটিয়া বাড়ীতে দুর্বৃত্তদের হামলা

চুলকাটিতে অসহায় এক ভাড়াটিয়া বাড়ীতে দুর্বৃত্তদের হামলা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি সোনাডাঙা গ্রামে এক অসহায় ভাড়াটিয়া বাড়ীতে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলা,ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। দুই শিশু সন্তানকে নিয়ে ঐ পরিবারটি ৬ বছর ভাড়াটিয়া বাড়িতে চরম মানবেতর জীবনযাপন করছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার ঘটনার পর বাড়ির মালিক ইকবাল হোসেন ৯৯৯ এ কল করলে তাৎক্ষণিক ভাবে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আসাদুজ্জামান আসাদ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩লা আগষ্ট) সকাল সাড়ে টায় সময় উক্ত গ্রামের আকবর শেখের পুত্র দিনমজুর সেলিম শেখের বাড়ীতে।
প্রত্যক্ষ্যদর্শী ও ভুক্তভোগীর স্ত্রী জানান, সকালে তার বাড়ী ফাঁকা পেয়ে ঐসময় স্থানীয় একই গ্রামের মৃতঃ সুলতান শেখের পুত্র আমির আলী শেখ ও তার স্ত্রী এবং ছেলে ৪/৫ জন লোক এসে তার ভাড়াটিয়া বাড়ির বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা নগত ২২ হাজার টাকা,স্বর্ণালোংকার এবং স্কুল পড়ুয়া ছাত্রীর বই আসবারপত্রের ব্যাপক ভাংচুর ও তান্ডাব চালায়। ভুক্তভোগী সেলিম শেখ জানান, হামলাকারীদের সাথে আমার কোন শত্রুতা নেই বিনা অপরাধে আমার পরিবারের উপর অর্তকিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের জমিজমা জের ধরে এর আগেও আমার ২ বছরের শিশু সন্তানকে মারপিট করেন আমার কাছে  চাঁদা দাবি করলে আমি না দিতে চাইলে আমার জীবন নাসের হুমকি ও দেন আমি ও আমার অসহায় পরিবারের নিরাপত্তা হীনতায় ভুগছি চাই অতিদ্রুত হামলাকারী ও দোষীদের ধরে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানায় প্রশাসনের প্রতি। এবিষয় নিয়ে কথা বলা হলে ঘটনা স্থলে জমির মালিক ইকবাল হোসেন সাংবাদিকদের জানান প্রতিপক্ষ অবৈধ ভাবে জমি দখল আমার ভাড়াটিয়াকে উচ্ছেদের পয়তারা চালাচ্ছে খুলনা মোংলা মহাসড়কের জায়গার উপর দিয়ে বাড়িতে প্রবেশ করার একমাত্র রাস্তাটিও আমির আলী বেড়া ও কাটা দিয়ে বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য জমিজমা সংক্রান্তে বাদী হয়ে গত ৭/৬/২৩ ইং তারিখে আইনের সহায়তা পেতে বাগেরহাট পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি অভিযোগটি প্রশাসন আমলে নিয়ে বাগেরহাট মডেল থানা অনুদ্ধানক্রমে আইনগত ব্যবস্থা নিতে একটি অপঃ/পিটিঃ করেন যার নং ৪০২, তিনি আরোও বলেন আজ সকালে আমি আমার নিজ ক্রয় করা জমিতে যায় ভাড়া দেওয়া বাড়িতে গিয়ে দেখি দুর্বৃত্তদের হামলা এবং আমার ভাড়াটিয়া বাড়ির ভুক্তভুগীর ঘরের ভিতর থাকা টেংকি থেকে নগত ২২ হাজার টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়েছে এছাড়া হামলাকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও রয়েছে । এব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ এর সাথে কথা বলা হলে তিনি সাংবাদিকদের জানান উক্ত ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাটি তদন্তের জন্য আমরা কাজ করছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers