সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের ধনপোতা গ্রামে শসা গাছের গোড়া কেটে ব্যপক ক্ষতি, চাষি রমজান এখন সর্বশান্ত

ফকিরহাটের ধনপোতা গ্রামে শসা গাছের গোড়া কেটে ব্যপক ক্ষতি, চাষি রমজান এখন সর্বশান্ত

ফকিরহাট  প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের একটি মৎস্য ঘেরের পাড়ে রোপনকৃত ৬শত শসার গাছের গোড়া কেটে দিয়েছে একটি কুচক্রিমহল। এতে ঐ সবজি চাষির প্রায় দুইলক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ধার-দেনা করে রোপনকৃত শসার ক্ষেত নষ্ট করায় ঐ চাষি এখন পথে বসার ্উপক্রম হয়েছে। জঘন্যতম এই ঘটনাটি ঘটেছে বুধবার (২ আগষ্ট) গভীর রাতে ধনপোতা গ্রামের সবজি চাষি মোঃ ইনতাজ শেখের পুত্র রমজান শেখের মৎস্য ঘেরের পাড়ে। এঘটনায় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
জানা গেছে, উক্ত সবজি চাষি বিভিন্ন আতœীয় স্বজনের নিকট থেকে ধার-দেনা করে মৎস্য ঘেরের পাড়ে শসার চাষ করেছিল। ৬শত শসার চারায় তিনি এপর্যন্ত প্রায় ৫০হাজার টাকা খরচ করেছিলেন। শসা গাছে শসা ফলন ধরতে শুরু করেছে সবেমাত্র। তিনি বুধবার সকালে শসা তুলে বাজারে দুই হাজার টাকার শসাও বিক্রয় করেছেন। এমন সময় একটি কুচক্রিমহল তার ঘেরের পাড়ে রোপনকৃত ৬শত গাছের গোড়া কেটে দিয়ে চাষির ব্যপক ক্ষতি সাধন করেছে। চাষি রমজান শেখ জানান, মৎস্য ঘেরের পাড়ে নেট দিয়ে এমন ভাবে আঙ্গি দেওয়া হয়েছিল যাতে ফলন ধরতো প্রচুর পরিমানে। তার এই সবজি চাষে কুচক্রিমহলটি সহ্য করতে না পেরে রাতের আধারে সকল গাছের গোড়া কেটে দিয়েছে। এতে তিনি ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। ঘটনার খবর শুনে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল ও মোঃ সোলায়মান মন্ডল সহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করে দুষি অপরাধির বিচার দাবী করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers