সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খাঁনপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ৫জন জখম

খাঁনপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ৫জন জখম

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিন খানপুর গ্রামের জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও পুরুষসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি ও বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের মোঃ হেমায়েত মল্লিক এর সাথে মৃতঃ এতিম হাওলাদার এর পুত্র কামাল হাওলাদার, নুর হাওলাদার, বাবুল হাওলাদার ও এনামুল হাওলাদার গংদের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত সোমবার (২৪ জুলাই) দুপুরে প্রতিপক্ষের লোকজন গাছ-পালা ও মাটি কাটতে থাকে। এসময় হাবিবুর রহমান মল্লিক এর পুত্র জিহাদ মল্লিক গাছ-পালা ও মাটি কাটতে নিষেধ করায় বিরোধের সৃষ্টি হয়। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে উপরোক্ত ব্যক্তিরা হামলা চালিয়ে নারী ও পুরুষসহ ৫জনকে আহত করেন। আহতরা হলেন, আসাদ মল্লিক (৫২), দেলোয়ার মল্লিক (৬০) খাদিজা বেগম (৩২) আফিয়া বেগম (৪৮) ও জিহাদ মল্লিক (৪৪)। এদের মধ্যে আসাদ মল্লিক ও দেলোয়ার মল্লিকের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে বাগেরহাট সদর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আহতদের চাচা হেমায়েত মল্লিক বাদি হয়ে ৫জনের নামে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলে পুলিশ পরিদর্শক (ওসি) কে,এম আজিজুল হক জানিয়েছেন। যার মামলা নং ০৩, তারিখ ০১/০৮/২৩।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers