সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“ভ্রাম্যমান আদালতের অভিযানে” ফকিরহাটে খাবার হোটেলসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

“ভ্রাম্যমান আদালতের অভিযানে” ফকিরহাটে খাবার হোটেলসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রয় করা সহ নানা অপরাধে দুটি খাবারের হোটেল সহ ৫টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২রা আগষ্ট) সকাল ১১টার দিকে কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত রাজধানী খাবারের হোটেলে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রি সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন। তিনি এদিন লখপুরে এ এসপি বাংলা ও চাইনিজ রেস্তোরাঁ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই দিন মহাসড়কে এলোমেলো ভাবে পার্কিং করায় একটি বাসের চালককে ৫’শ টাকা জরিমানা করেন। অপরদিকে লখপুর এলাকায় একটি ইলেক্ট্রনিক্স দোকান ও স্টুডিওতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দু’জনকে ১ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, বিভিন্ন ত্রুুটির কারনে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবেও বলেও তিনি জানান ।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers