সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সাহিত্য মেলা অনুষ্ঠিত

ফকিরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সাহিত্য মেলা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে দুই দিন ব্যাপি সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার থেকে শুরু হয়ে সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইদিন ব্যাপি সাহিত্য মেলা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।
কাজী বেলাল সাঈদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক দাশ শিশির কুমার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু।
ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় উপজেলার শিল্প সাহিত্য অঙ্গনে কাজ করা কবি, সাহিত্যিক ও শিল্পীদের এক মিলন মেলায় পরিনত হয়। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দ্ইুদিন ব্যাপি মেলায় কবিতা আড্ডা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন ও লেখকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers