শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে ফুটপাত দখল করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ফকিরহাটে ফুটপাত দখল করায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ফকিরহাট  প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এসব প্রতিষ্ঠানকে ৫হাজার ২শত টাকা জরিমানা করেন। যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে তার মধ্যে রয়েছে দুটি খাবারের হোটেল, দুটি ফলের দোকান, তিনটি ফার্ণিচারের দোকান ও একটি গ্রীলের দোকান। এসময় পেশকার মিজানুর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, ফুটপাত দখল করে কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করছেন। এর ফলে সাধারন মানুষের চলাচল ও যানবাহন যাতায়াতে বিঘœ সৃষ্টি হচ্ছে। এদিন ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনসাধারনের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers