শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ, সাবেক স্বামী গ্রেফতার

ফকিরহাটে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ, সাবেক স্বামী গ্রেফতার

ফকিরহাট  প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় সাবেক স্বামী আরাফাত হোসেন জনি (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ এর একটি দল। বুধবার (১৯শে জুলাই) দিবাগত রাতে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ওই পালাতক আসামীকে গ্রেফতার করে।
র‌্যাব-৬ এর মিডিয়া সেল (২০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২রা জুলাই বিকেলে এক সহযোগীকে সাথে নিয়ে আরাফাত হোসেন জনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে তার তালাকপ্রাপ্তা স্ত্রীর বাড়ীতে যায়। এসময়ে বাড়ীতে কেউ না থাকায় সে জোর করে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধর্ষণ করে। এসময়ে ভিকটিমের চিৎকারে আসে-পাশের লোকজন ছুটে আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় ওই মহিলা নিজ বাদী হয়ে ফকিরহাট থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে বুধবার দিবাগত রাতে র‌্যাব-৬ এর সদস্যরা ধর্ষণ মামলার আসামী আরাফাত হোসেন জনিকে খুলনার খানজাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করে। এবং বৃহস্পতিবার (২০ জুলাই) গ্রেফতারকৃত আসামীকে ফকিরহাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আরাফাত হোসেন জনি রুপসা উপজেলার বাগমারা এলাকার ফজলু গাজীর পুত্র। ফকিরহাট মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers