শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের প্রস্তুতি সভা

ফকিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের প্রস্তুতি সভা

ফকিরহাট  প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে-২০২৩ পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের আন্তর্জাতিক পাবলিক সার্ভিস-ডে পালিত হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান এর সঞ্চালনায় সভায় আগামী রোববার (২২শে জুলাই) আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন করা হবে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে শেষ হবে। এছাড়া আলোচনা সভা, চেক বিতরণ ও বিভিন্ন সরকারি অফিসে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করা হবে। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers