সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার আলোকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন চাই

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার আলোকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন চাই

স্টাফ রিপোর্টার মোংলা

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার আলোকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন চাই। আমদানিকৃত এলএনজি আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাড়াবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত, মন্ত্রীসভায় অনুমোদিত ’মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’য় ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। ১০ জুলাই সোমবার সকালে মোংলা সরকারি কলেজ মিলনায়তনে মোংলা নাগরিক সমাজ, ক্লিন ও বিডাব্লিউজিইডি আয়োজিত কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি বক্তারা একথা বলেন।সোমবার সকাল সাড়ে ১১টায় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মল্লিক অহিদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু সাইদ খান। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজ’র সমন্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন পরিবেশবান্ধব নীতি গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। ২০৪১ সালের মধ্যে জলবায়ু সহিষ্ণু উচ্চ আয়ের দেশে পরিণত হবার লক্ষ্য নিয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ’মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ গ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তা মোংলা নাগরিক সমাজ’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ জাইকার অর্থায়নে জাপানি প্রতিষ্ঠান আইইইজে প্রণীত বাংলাদেশের স্বার্থবিরোধী খসড়া সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা বাতিলের দাবী জানান। অনুষ্ঠানে বক্তারা ’মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। উদ্বোধনী পর্ব শেষে ”এলএনজি নয় শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন; জ্বালানি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়ের পক্ষে মোংলা সরকারি কলেজ এবং বিষয়ের বিপক্ষে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশনেন। বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন মোংলা সরকারি কলেজের প্রভাষক এস এম মাহবুবুর রহমান, বিচারকের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেম্স শরৎ কর্মকার, মোংলা গার্লস স্কুলের প্রধান শিক্ষক নরেশ হালদার ও উন্নয়ন ব্যক্তিত্ব মোঃ হারুন গাজী। মোংলা সরকারি কলেজের হয়ে বিতর্কে অংশনেন রাজিয়া মনি তামিমা (দলনেতা), মোঃ জুবায়ের হোসেন অভি ও স্বর্ণা শিকদার। সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের হয়ে বিতর্কে অংশনেন ফারজানা আক্তার (দলনেতা), ইরানী বিশ্বাস ও মোসাঃ কারিমা আক্তার। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল মোংলা সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়। বিতর্ক শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers