সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের লখপুর ইউনিয়ন মহিলা আ,লীগের সম্মেলন

ফকিরহাটের লখপুর ইউনিয়ন মহিলা আ,লীগের সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৩নং ওর্য়াড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান সোমবার (১০ জুলাই) বিকেল ৫টায় খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মোসাঃ কোহিনুর বেগমের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন লখপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম,ডি সেলিম রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় এতে আরো বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম-সাধারন সম্পাদক ফকির কওসার আলী, শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, দপ্তর সম্পাদক নির্মাল কুমার দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আহম্মদ আলী ও ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল। সভা শেষে মোসাঃ কোহিনুর বেগমকে সভাপতি ও শিউলী বেগমকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers