শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বাগেরহাটে মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস

বাগেরহাটে মাছের ঘের থেকে মান্নান সরদার (৫০) নামে এক ঘের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি নিজের মৎস্য ঘের থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মান্নান সরদার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ সরদারের ছেলে।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, সোমবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো পাহারা দিতে ঘেরে যান মান্নান। মঙ্গলবার সকাল ৮টা বেজে গেলেও, বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজ করা শুরু করেন। একপর্যায়ে মৎস্য ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন তাঁরা। মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers