শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে মাদক মামলায় মামা-ভাগ্নির যাবজ্জীবন

বাগেরহাটে মাদক মামলায় মামা-ভাগ্নির যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে হেরোইন সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আজিম শেখ (৫০) ও মোরশেদা বেগম (৩৭) নামে দুই কারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু সাইদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আজিম শেখ আদালতে উপস্থিত ছিলেন।
দ-াদেশপ্রাপ্ত আজিম শেখ ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার মৃত আব্দুল জব্বার শেখের ছেলে এবং মোরশেদা বেগম একই এলাকার মো. রুবেল আকনের স্ত্রী। মোরশেদা বেগম আজিম শেখের বোনের মেয়ে। দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে আরও একটি মাদক মামলায় আজিম শেখের যাবজ্জীবন কারাদ- হয়েছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি খুলনা থেকে কাটাখালীগামী একটি টেম্পু থেকে আজিম শেখ ও মোরশেদা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন আজিমের লুঙ্গিতে গুঁজে রাখা ৫০ গ্রাম এবং মোরশেদার জুতার মধ্য থেকে ৫০ গ্রোম মোট একশ গ্রাম হেরোইন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মোংলা উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পরে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ বলেন, দ-াদেশপ্রাপ্ত দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদক কারবারির বিরুদ্ধে আদালতের এ রায় মাদক ব্যবসা বন্ধের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান তিনি। এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিহির কুমার দেবনাথ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers