শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে নদীর চর থেকে শিশুর লাশ উদ্ধার

রামপালে নদীর চর থেকে শিশুর লাশ উদ্ধার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপালের নদীর চর থেকে হাসিব শেখ (১০) নামের এক স্কুল পড়ুয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় রামপাল থানা ও নৌ পু্লিশ যৌথভাবে থানা সীমানার মানিক নদীর চর থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করে। এ ঘটনায় রামপাল নৌ পু্লিশ থানায় মৃতের পিতা মো. আমির আলী শেখ একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। নৌ পু্লিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর পুত্র। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম এবং নৌ পু্লিশের ওসি শরিফুল ইসলাম বিষটি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে হাসিব বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার (১৭) জুন দুপুরে মানিক নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers