সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে সরকারি মহিলা কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

ফকিরহাটে সরকারি মহিলা কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মুসা হুসাইন খান এর যোগদান উপলক্ষে স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবাগত অধ্যক্ষ অধ্যাপক মুসা হুসাইন খানকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অত্র কলেজ কর্তৃপক্ষ।
অত্র কলেজের শিক্ষক কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবদুলাল বসু চম্পকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম আফজাল হোসেন, সরকারি সুন্দরবন আর্দশ কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আশফাকউদ্দিন আহম্মেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন খান ও খুলনা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. মনিরুজ্জামান। শিক্ষক কাউন্সিলের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, প্রভাষক মো. হায়দার আলী, সচীন্দ্রনাথ রায়, পরিমল কান্তি মন্ডল, এবিএম আব্দুল হক প্রমূখ। এসময় কলেজের বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক মুসা হুসাইন খান গত সোমবার (১২ জুন) সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers