শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই

বাগেরহাট অফিস
মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদন। কিন্তু কিছু অসাধু মানুষ খাবারে ভেজাল দেয় এবং নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করছেন। সাধারণ মানুষও অনিরাপদ ও ভেজাল খাবার খেতে বাধ্য হচ্ছেন। যার ফলে তারা প্রতিনিয়ত অসুস্থ্য হচ্ছেন। একটা জাতিকে সুস্থ্য রাখতে হলে সবার আগে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। শুধু সুস্থ্যতা নয়, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই।
সোমবার (১২ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসময় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম, জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ চন্দ্র বর্মন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাংবাদিক আলী আকবর টুটুল, আজমল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য সবার প্রয়োজন। তাই খাদ্য উৎপাদন ও বিপননের ক্ষেত্রে সবাইকে আইনকানুন মানতে হবে। সেই সাথে যারা ভোক্তা রয়েছেন তাদেরকে খাবার গ্রহণের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার পরামর্শ প্রদান করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers