বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে ডায়গনস্টিক সেন্টার উদ্ধোধন, সহসাই হবে কিডনি ডায়ালাইসিস

বাগেরহাটে ডায়গনস্টিক সেন্টার উদ্ধোধন, সহসাই হবে কিডনি ডায়ালাইসিস

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গ্রীন ল্যাব একটি আধুনিক ডায়গনস্টিক সেন্টারের উদ্ধোধন করা হয়েছে। সহসাই এই ডায়গনস্টিক সেন্টারে হবে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা। রবিবার দুপুরে বাগেরহাট সদর থানা মোড়ে বিএমএ ভবনে গ্রীন ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা।
গ্রীন ল্যাবের উদ্যোক্তা ডা. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাট বিএমএ সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. অরুণ কুমার, সহ-সভাপতি ডা. মতিন আকন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার সেলিম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সাহেব, বাগেরহাট ডায়াবেটিক সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান লাহু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুল কাদের, বাগেরহাট প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হাসান লিটন প্রমুখ।
গ্রীন ল্যাবের উদ্যোক্তা ডা. তরিকুল ইসলাম বলেন, সঠিক চিকিৎসা সেবার জন্য ডায়াগনস্টিকের কোন বিকল্প নেই। বাগেরহাটের মানুষকে সাশ্যয়ী মূল্যে ডায়াগনস্টিক সেবা দেওয়ার জন্য আমরা সব ধরণের আধুনিক মেশিন স্থাপন করেছি। আপতত আমাদের সেন্টারে ইসিজি, এক্সরেসহ বেশিরভাগ পরীক্ষা-নিরিক্ষা হবে। সহসাই কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হবে। এর ফলে বাগেরহাটবাসী সাশ্রয়ী ব্যয়ে ভোগান্তিমুক্ত কিডনি ডায়ালাইসিস সেবা পাবেন। এছাড়া হতদরিদ্র রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরিক্ষা করার আশ্বাস দেন এই চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers