শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলা কাস্টগার্ড পশ্চিম জোন’র অভিযানে গাঁজা জব্দ

মোংলা কাস্টগার্ড পশ্চিম জোন’র অভিযানে গাঁজা জব্দ

স্টাফ রিপোর্টার, মোংলা

গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের শৈলখালি এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৯ জুন শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ.এম এম হারুন অর রশীদ।

তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন শুক্রবার সকাল ৬টায় শ্যামনগরের হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময় নদীর পাড়ে দুইজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা ওই দুই ব্যক্তিকে থামার সংকেত দেয়। এসময় কোস্টগার্ডের ডাকে সাড়া না দেয়ার কারনে কোস্টগার্ডের অপারেশন দল তাদের ধাওয়া করতে শুরু করলে দুজনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা এইচ.এম.এম হারুন অর রশীদ আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers