শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি লিটন গ্রেফতার

বন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি লিটন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মোংলা

বন মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক থাকা বহুলালোচিত লিটন মন্ডল (৪০) গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টায় তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে তাকে মোংলা উপজেলার চিলা এলাকার কাটাখালি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বন আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন লিটন। সে উপজেলা চিলা ইউনিয়নের নাগের পুকুর পাড়ের অতুল মন্ডলের ছেলে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হেসেন বলেন, লিটন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃস্বাশ ফেলছে। দীর্ঘদিন সে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স দাবি করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে চাঁদাবাজি করতো। এলাকায় বিভিন্ন মানুষকে ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে। এতে এলাকার ভাবমূর্তি নষ্ট হতো। এছাড়া তার বিরুদ্ধে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকার সবাই খুশি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers