সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটিতে এবার উপজেলা আ,লীগ নেতার বাড়ীতে দূর্ধর্ষ চুরি

চুলকাটিতে এবার উপজেলা আ,লীগ নেতার বাড়ীতে দূর্ধর্ষ চুরি

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি এলাকায় ধারাবাহিক ভাবে একর পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এবার বুধবার (৭জুন) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সৈয়দপুর গ্রামের শক্তি নারায়ন দাসের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী শক্তি নারায়ন দাস জানান, উক্ত রাতে তিনি ও তার কলেজ পড়ুয়া পুত্র রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন (বৃহস্পতিবার) সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ীর ছাঁদের সিড়ির গেটের তালা ভেঙ্গে চোরচক্র ঘরে ঢুকে আলমারিতে থাকা নগদ ৫৭০০ হাজার টাকা, ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন যার মুল্য ষাট হাজার টাকা, মটর ড্রাইভিং লাইসেন্স ও ঘরের টেবিলে থাকা একটি আই ফোন যার মূল্য ৮৫ হাজার টাকা, ২ টি অ্যান্ড্রয়েড ফোন যার মূল্য ৬৪ হাজার টাকা, একটি বাটন ফোন যার মূল্য ১২০০ টাকার মালামাল সহ প্রায় ২ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সংশিষ্ট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। চোরচক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য ১লা জুন গভীর রাতে ডিজেল চালিত জেনারেটর চুরি করে ইজিবাইক যোগে পালাবার সময় দূর্ঘটনার কবলে পড়ে একচোর আহত হয়। উদ্ধার হওয়া চোরাই জেনারেটর ও ইজিবাইকটি বর্তমানে খানপুর ইউনিয়ন পরিষদে রয়েছে, গত ২রা জুন ভোর রাতে চুলকাটি বাজারে সততা এন্টারপ্রাইজের একটি ট্্রাক চুরি, ৪ঠা জুন দুপুরে ছোট পাইকপাড়া গ্রাম হতে সোহাগ হাসান নামের এক যুবকের একটি পালসার মটর সাইকেল চরি, মে মাসের প্রথম দিকে একই স্থান থেকে অপর একটি চুরি হয়ে যাওয়া গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক আটক করে স্থানীয় জনতা পুলিশে সোর্পদ করে, গত ২৯ মে সুগান্ধী গ্রাম থেকে গরু চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা. এপ্রিল মাসের শেষের দিকে একই স্থান থেকে একটি চোরাই গরু সহ দুই চোরকে আটক করে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। প্রত্যেক ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়। এর পরেও চুরি রোধ করা সম্ভব হচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers