সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার রাখাগাছি ইউনিয়নের দরি-রসুলপুর গ্রামে ভোগ দখলীয় জায়গা হতে বিপুল পরিমানে গাছ কেটে বিক্রয় করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় ভুক্তভোগী জেলা বাগেরহাট বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ৩০এপিল-২০২৩ রবিবার সকাল ১০টায়। মামলা বিবরনী ও ভুক্তভোগী মৃতঃ কায়েম আলী সেখ এর পুত্র শেখ আমীর আলী জানান, ঘটনার দিন রবিবার সকালে তিনি বাড়ীতে না থাকার সুবাদে বিরোধপূর্ণ ঐ জমিতে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ বিবাদী একই গ্রামের মৃতঃ শেখ সাহেব আলীর পুত্র শেখ আনিছুর রহমান ও তার ভাই আশ্বাফ আলী শেখ সহ আরো অজ্ঞাত ৭/৮জনে ৭টি বড় মেহগনী গাছ মূল্য ১লক্ষ ৫হাজার টাকা, ৫টি আম গাছ মূল্য ৫০হাজার টাকা ও ১টি সিরিস গাছ যার মূল্য ২০হাজার টাকা সহ প্রায় ১লক্ষ ৭৫হাজার টাকা মূল্যের গাছ কাটিয়া নিয়ে যায়। এসময় বাদীর স্ত্রী ও পুত্র রুবেল শেখ গাছ কাটার কারন জিজ্ঞাসা করলে তাঁকে বেধড়ক মারপিট সহ জীবন নাশের হুমকি প্রদান করে বলেও মামলার অভিযোগে প্রকাশ। এ ঘটনায় আমীর আলী শেখ বাদী হয়ে গত ১১ই মে-২০২৩ইং তারিখে বিজ্ঞ আদালতে ১৪৩/৪৪৮/৩৭৯/৩০৭/৩২৩/১১৪/৫০৬ দঃ বি ধারায় একটি মামলা দায়ের করেছেন। যার পিঃ ৫৯/২০২৩। এর আগেও বাদী আমীর আলী শেখকে নানাপ্রকার হুমকি প্রদান করায় তিনি নিরুপায় হয়ে থানায় একাধিক সাধারন ডাইরী করেছেন।
Leave a Reply