শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ

রামপালে মৎস্যঘের দখল করে লুটপাটের অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে জোরপূর্বক মৎস্যঘের দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোরন্জন ঢালী রামপাল থানায়  একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা মৌজায় মৃত অশোক মন্ডলের একটি সাড়ে ৫ একর মৎস্যঘের রয়েছে। ওই জমি বর্গা (হারী) দিয়ে সদরের ওড়াবুনিয়া গ্রামের মনোরন্জন ঢালী দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। সেই জমি প্রতিপক্ষ অমিত সাহা দাবী করে সোমবার (৫ জুন) সকাল ৬ টায় ৩০/৪০ জন লোক নিয়ে দখল করেন। ওই সময় তারা ঘেরে থাকা মালামাল ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ঘেরের বাসাটিও পুড়িয়ে দেয়। এতে মনোরন্জনের ৪০ হাজার টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে অভিযুক্ত অমিত সাহার সাথে তার মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের জায়গা জোরপূর্বক মনোরন্জন দখল করে রেখেছিল। আমি আমার ঘের বুঝে নিয়েছি। লুটপাট ও বাসা পোড়ানোর ঘটনা সঠিক নয়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পত্র পাওয়ার বিষটি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers