সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটি বাজার ব্যবসায়ি সততা এন্টারপ্রাইজের একটি ট্রাক চুরি

চুলকাটি বাজার ব্যবসায়ি সততা এন্টারপ্রাইজের একটি ট্রাক চুরি

চুলকাটি অফিস

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে খুলনা মোংলা মহাসড়কের পার্শ্বে সততা এন্টারপ্রাইজ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামের নিজ ভবনের সামনে থেকে একটি ট্রাক চুরি হয়েছে।শুক্রবার ভোর রাতে (২জুন) এই দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটে। ট্রাকটি যাহার রেজিঃ নং-খুলনা মেট্রো-ট-১১-০৯৫০(কালার হলুদ)।ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: কাজল এর সাথে কথা বলে জানাযায়, বৃহস্পতিবার রাতে ব্যবসায়িক পন্য খালাশ শেষে ট্রাকের চালক জাকির হোসেন চুলকাটি বাজারে খুলনা-মংলা মহাসড়কের পার্শ্বে নিজ ভবনের সামনে ট্রাকটি রেখে রাতে প্রতিদিনের মত বাড়িতে চলে যান রাত পোহাতে সকালে প্রতিষ্ঠানটির কর্মচারীরা এসে দেখেন ট্রাকটি সেখানে নাই পরে জানতে পারেন ট্রাকটি চুরি হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে চুরির ঘটনাটি তদন্ত করতে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বিকাশ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় চুরি হওয়া ট্রাকটি অপর প্রান্ত থেকে দুরচক্র মহলের এক লক্ষ টাকার বিনিময় ফেরত দেওয়া হবে মালিকপক্ষকে জানানো হয়। এঘটনায় চোরচক্র মহলের একটি ফোন কল রেকর্ড করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন। এ রির্পোট লেখা পর্যন্ত এঘটনায় প্রতিষ্ঠানটির অপর মালিক সুশান্ত দাস বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নং-০৫।

উল্লেখ্য এলাকায় চোরের উপদ্রব দিনের পর দিন বেড়েই চলেছে এই চোরচক্রের ভয়ে বাজার ব্যবসায়ীরা ও বাসাবাড়িতে ভয়ে আতঙ্কে দিন কাটছে। কয়েকদিনে  চুলকাটি বাজার থেকে গ্যাস সিলিন্ডার বোঝায় একটি  ট্রাক চুরি হয় পুলিশের তৎপরতা ও স্থানীয় জনতার সহযোগিতায় ট্রাকটি আটক করে পরে পুলিশে সোর্পদ করে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে চুলকাটি তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, চুরি হওয়া ট্রাকটি উদ্ধার ও চোরচক্রকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers