শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে দুই জেলে গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১১

বাগেরহাটে দুই জেলে গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১১

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বলেশ্বর নদে মাছ ধরার জন্য জাল পাতা নিয়ে দুই জেলে গ্রুপের মধ্যে সংঘর্ষে চার নারীসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সাউথখালী গ্রামে এই ঘটানা ঘটে। আহতরা হলেন শাহ আলম গাজী (৫০), রহিমা বেগম (৪০), রাসেল গাজী (২৫), ছগির মোল্লা (৩০), কবির মোল্লা (৩৫), শাহনাজ বেগম (৩০) এবং প্রতিপক্ষের নূরুল ইসলাম জমাদ্দার (৬০), কালু জমাদ্দার (৩০), নান্না হাওলাদার (৪০), সালমা বেগম (৩৫) ও সুমাইয়া আক্তার (২০)। উভয় পক্ষের আহতদের শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন।
সাউথখালী ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার জানান, সোমবার বিকেলে বলেশ্বর নদে মাছ ধরার জন্য জাল পাতা নিয়ে জেলে শাহ আলম গাজী ও নূরুল ইসলাম জমাদ্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। একই স্থানে জাল পাতার কারণে ¯্রােতের টানে একজনের জাল আরেক জনের জালের সাথে জড়িয়ে পড়ে। এসময় শাহ আলমের জাল কেটে নূরুল ইসলাম তার জাল সরিয়ে নেন। এনিয়ে ওইদিন বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জাল কাটার সূত্র ধরে মঙ্গলবার সকালে সাউথখালী গ্রামে দুই পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে জেলে শাহ আলম গ্রুপের ছয় জন ও নূর ইসলাম গ্রুপের পাঁচ জনসহ মোট ১১ জন নারী-পুরুষ আহত হন। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে যাতে পরবর্তীতে আর কোনো ঘটনা না ঘটে সেজন্য চেষ্টা করা হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছে। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers