সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে চার হাজার ইয়াবা সহ দুই কারবারী আটক

ফকিরহাটে চার হাজার ইয়াবা সহ দুই কারবারী আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে চার হাজার পিস ইয়াবাসহ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মিনারেল ওয়াটার বহনকারি কাভার্ড ভ্যানটি জব্দ করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠির মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের পুত্র কাভার্ডভ্যান চালক মো. আইয়ুব আলী হাওলাদার (৪৩) ও তার সহকারী মোড়লগঞ্জের খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র রুবেল হোসেন (২৫)। এরমধ্যে মো. আইয়ুব আলী হাওলাদার বর্তমানে খুলনার গল্লামারি এলাকায় বসবাস করেন। পুলিশ জানায়, বুধবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপান সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারি মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। এরপর গাড়ির ভেতর তল্লাশী করে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ফকিরহাট মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতদের বৃহস্পতিবার (২৫ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers