সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

বাগেরহাট অফিস
বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস নাম মৌলিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (২১ মে) বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে গ্রন্থের লেখক বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ানউল হক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড. মীর শওকত আলী বাদশা, ইতিহাসবিদ অধ্যক্ষ মাজহারুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবিরসহ জেলার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে “বৃহত্তর খুলনার ইতিহাস” বইটি প্রদান করা হয়।
বৃহত্তর খুলনার ইতিহাস নামক এই গ্রন্থে ১৮টি অধ্যায় এবং ৮৪৮টি পৃষ্ঠা রয়েছে। এক হাজার ৭‘শ টাকা মূল্যের এই বইয়ে বৃহত্তর খুলনায় মধ্যযুগীয় শাসকদের শাসন, হিন্দু রাজ্যশক্তি, খুলনার তিন মহাকুমার বিভিন্ন ইতিহাস, সুন্দরবনের ইতিহাস ও তথ্য, বিভিন্ন সময়ে থাকা সংসদ সদস্যদের তালিকা, অর্থনৈতিক অবস্থা, জনপদ, সমাজ ও সংস্কৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্টিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।এই বইটিতে বৃহত্তর খুলনার বেশকিছু গুরুত্বপূর্ণ মৌলিক তথ্য রয়েছে। বইটি পড়লে পাঠকরা খুলনার অজানা ইতিহাস জানতে পারবেন বলে দাবি লেখকের।
বইটির লেখক মোহাম্মদ রেজওয়ানউল হকের পূর্বপুরুষদের বসবাস ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামে। ১৯৮৪ সালে বাগেরহাট মহাকুমা থেকে যখন জেলায় রুপান্তরিত হয়, তখন তিনি এখানে জেলা প্রশাসক ছিলেন।১৯৪০ সালে জন্ম নেওয়া মোহাম্মদ রেজওয়ানউল হক তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যে বিবর্তিত বাগেরহাট একটি জনপ্রিয় বই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers