শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
অসু্স্থ সাবেক ইউপি চেয়ারম্যানকে দেখতে গেলেন এমপি তন্ময়

অসু্স্থ সাবেক ইউপি চেয়ারম্যানকে দেখতে গেলেন এমপি তন্ময়

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার ও ব্যাবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময়। শনিবার (১৩ মে) বিকালে সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ব্যাবসায়ী ও একই ইউনিয়নের ভট্র-বালিয়াঘাটা গ্রামের অগ্নিকান্ডে নিহতের পরিবারের সদস্যদের দেখতে তিনি ঘটনাস্থলে ছুটে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। একই দিনে খানপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও জনপ্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অসুস্থতা নিয়ে জীবন-যাপন করছেন খবর শুনে দেখতে ছুটে যান শেখ সারহান নাসের তন্ময় সাক্ষাৎকালে  তার খোজঁ-খবর নেন  এবং তার আশুরোগ মুক্তি  সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন , বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর নির্বাহী অফিসার মোছাঃ রুবাইয়া তাছনিম, বাগেরাহট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী সচিব শেখ ফিরোজুল ইসলাম, বাগেরাহট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সহকারী সচিব মোঃ শাহিন শেখ , বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম, ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ ইনচার্জ মো: হানিফ মাহমুদ, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার শেখ, খানপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমরান শেখ, চুলকাটি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফকির মনিরুজ্জামান (মনি), খানপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুজ্জামান (মনি), খানপুর ৪ নং যুবলীগ সভাপতি মহিতোষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকবৃন্দ। এই সময় অসুস্থ সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন। উল্লেখ্য রবিবার (৭ মে) সন্ধ্যায় চুলার আগুন থেকে ভট্র-বালিয়াঘাটা গ্রামের আব্দুল গনি শেখের বসতঘর পুড়ে তার স্ত্রী সাফিয়া বেগম মারা যান ও মঙ্গলবার (৯ মে) ভোররাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে একই ইউনিয়নের চুলকাটি বাজারের উল্লেখিত তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers