সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে প্রথম বারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্বোধন আগামীকাল

বাগেরহাটে প্রথম বারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্বোধন আগামীকাল

বাগেরহাট অফিস
বাগেরহাটে প্রথম বারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই মেলার উদ্বোধন করবেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। মেলায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। মেলায় তথ্য প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ তরুনীরা দেশের প্রথম সারির তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পছন্দমত আবেদন, তাৎক্ষনিক ইন্টারভিউ এবং যাচাই বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারনা, সেমিনার ও আলোচনায় অংশ নিতে পারবেন। কর্মসংস্থানের পিছনে নয় বরং প্রার্থীর দোর গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও অনলাইন সেক্টরের বিভিন্ন বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তারা সরাসরি এই মেলার মাধ্যমে কাঙ্খিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। সেই খাতে ই-কমার্স, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার সঠিক পরামর্শ পাবে এই মেলার মাধ্যমে। এক কথায় বললে এই মেলা বাগেরহাটের বেকারত্ব নিরসনে একটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers