সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি আশরাফুলের মতবিনিময়

রামপালে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি আশরাফুলের মতবিনিময়

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব রামপালের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি এস, এম আশরাফুল আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টায় রামপাল থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন ক্লাবের সি. সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক মিলন মন্ডল, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য সুব্র ঢালী, লায়লা সুলতানা প্রমুখ।নবাগত ওসি আশরাফুল কে আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন,  আমরা গণমুখী সাংবাদিকতা ও উন্নয়নশীল সাংবাদিকতায় বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় রামপালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের ও দায়িত্ব রয়েছে পুলিশকে ইতিবাচক কাজে সহযোগিতা করা। ওই সময় ওসি আশরাফুল আলম বলেন, আমি রামপালের আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সঠিক তথ্য প্রদান করে পুলিশকে সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers