শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ঘর পুড়ে ভূস্মীভুত নিহত ১

বাগেরহাটে আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ঘর পুড়ে ভূস্মীভুত নিহত ১

চুলকাটি অফিস
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্রবালিয়াঘাটা আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ভূস্মীভুত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ মে) সন্ধ্যা আনুমানিক ৮ টার সময়।
জানা যায়, রান্নাঘর থেকে কাঠের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রাপাত ঘটে। আবাসনে নিজ বাড়িতে বসবাসরত আঃ গনি শেখ এর স্ত্রী সাফিয়া বেগম (৪৫) নামের প্যারালাইসিস আক্রান্ত রুগী রান্না করার সময় তার শরীরে আগুনে দগ্ধ হয় এবং ঘটনাস্থলে তিনি নিহত হন। সহায় সম্বল হারিয়ে ঐ পরিবারটি এখন খোলা আকাশের নিচেই মানবেতন জীবন যাপন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকান্ডে সময় তার বাড়ীতে কেউ ছিলেন না। ঘরে আগুন লাগা দেখে আবাসনের শত-শত লোক এসেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। অগ্নিকান্ডের খবর শুনে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পৌচ্ছান। ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, এসি ল্যান্ড এম সাইফুল্লাহ , বাগেরহাট সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর থানা সাংস্কুতিক বিষয়ক সম্পাদক আব্দুর সাত্তার শেখ, খানপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফকির ফহম উদ্দিন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ মোঃ হানিফ মাহমুদ, খানপুর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড ইউ পি সদস্য প্রদীপ সাহা (বাপ্পী) প্রমুখ। অগ্নিকান্ডে নিহত সাফিয়া বেগম মৃত্যুকালে ১ ছেলে ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ সরোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক ৮ টার দিকে নিজ ঘরে রান্না করছিল গৃহিনী সাফিয়া বেগম। অসতর্কতা বসত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন কোথাও ছড়াতে পারেনি। তবে আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু জানান, চুলকাটিতে অগ্নিকান্ডের ঘটনায় বাগেরহাট – ২ আসনের এম পি শেখ তন্ময় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পুনর্বাসনের নির্দেশনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers