শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
তাপবিদ্যুৎ কেন্দ্রের সোয়া তিন লক্ষ টাকার চোরাই মালসহ দুই চোর আটক

তাপবিদ্যুৎ কেন্দ্রের সোয়া তিন লক্ষ টাকার চোরাই মালসহ দুই চোর আটক

বাগেরহাট অফিস
বাগেরহাটের ফকিরহাট থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন লক্ষ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোর আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়। এসময়, নির্মানকাজে ব্যবহৃত ৫হাজার ৪৯৫ কেজি লোহার সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পাবনা জেলার শহরের বিপ্লব হোসেন (১৯) ও খুলনা সদরের মেহেদী হাসান শান্ত (২৩)। মামলা দায়ের পূর্বক দুই চোর ও উদ্ধার মালামাল ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লক্ষ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোর আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশের সম্পদ রক্ষায় র‌্যাবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers