সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের আট্টাকা স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধন

ফকিরহাটের আট্টাকা স্কুলের দ্বিতল ভবনের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মহঃ শের আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, ডিএফও নুরজাহান আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, এসএমসির সভাপতি ও সহকারী অধ্যাপক বিশ্বাস মাসুদ হোসেন মুক্ত, সাবেক সভাপতি ও ইউপি সদস্য বিশ্বাস সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, এসএমসির সদস্য আ. ছালাম ও দাউদ হায়দার বাবু সহ বিভিন্ন শিক্ষক। উল্লেখ্য প্রায় ৪৮লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পাধীন জাইকা ও ফকিরহাট উপজেলা পরিষদের যৌথ অর্থায়নে নির্মিত করা হচ্ছে এই দ্বিতল ভবনটি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers