সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের নিকলেপুর গ্রামের এক (৮৫) বছরের বৃদ্ধ নারী কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত (১৯ এপ্রিল) আনুমানিক রাত ১২টার সময় নিকলেপুর গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী জামিলা বেগম(৮৫) একই গ্রামের আমির আলী পুত্র এস্কেন্দার আলী (৪০) নামের এক নর-পিশাচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। জঘন্যতম এঘটনায় এলাকাবাসীর তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনারদিন বৃদ্ধ নারীকে বাড়িতে একা পেয়ে ওই নর-পিশাচ নামের এস্কেন্দার আলী শয়নরত অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় ভুক্তভোগীর চেচামেচির শব্দ শুনে তার মেয়ে ছুটে আসলে ওই পাষন্ড ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাটি এলাকার জানাজানি হলে অন্যান্য ব্যক্তিদের জানালে (২০ এপ্রিল) ভুক্তভোগীর বাড়িতে এসে ধর্ষণকারী ধর্ষিতার ছেলে ও অন্য লোকদের হুমকি-ধামকি মারপিটসহ বিভিন্ন ভাষায় গালিগালাজ করে বিষয়টি ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করলে।
ভুক্তভোগীর ছেলে স্থানীয় এক সংবাদকর্মীকে জানালে ধর্ষিতা লোমহর্ষকর ঘটনাসহ ধর্ষণকারীর বিরুদ্ধে এলাকার একাধিক অভিযোগ ও তুলে ধরেন। অপরদিকে বৃদ্ধ এই ধর্ষিতার বড় ছেলে লিয়াকত শেখ জানান, এস্কেন্দার আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মা বয়সী মহিলা, যুবতি মেয়েদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং স্থানীয়দের অভিযোগ সে একজন মাদকসেবনকারী ও জুয়াড়ী। ওইদিন রাতে বাড়িতে ঘুমিয়ে পড়লে আমার মা’কে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। আমি এই পাষন্ড নর-পিঁসাচকে আইনের আওতায় এনে এর উপযুক্ত শাস্তি ও বিচারের দাবী জানায়।
Leave a Reply