শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে তুচ্ছ ঘটনায় অবঃ সেনা সদস্যকে মারধরের অভিযোগ

বাগেরহাটে তুচ্ছ ঘটনায় অবঃ সেনা সদস্যকে মারধরের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার মল্লিক বাড়ির মোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবঃ সেনা সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মল্লিক বাড়ির মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শেখ হায়দার আলী (৫০) বলেন, আমি মল্লিক বাড়ির মোড় এলাকায় মোঃ জাহিদুল হক মল্লিকের বাসায় ভাড়া থাকি। আমিসহ বাসার সকল ভাড়াটিয়া বাসার পরিত্যক্ত ময়লা মালিকের নিজের জায়গায় ফেলানো হয়। বৃহস্পতিবার আমার বাসার কাজের মহিলা প্রতিদিনের ন্যায় পরিত্যক্ত ময়লা নির্ধারিত স্থানে ফেলে রাখে। ঐ দিনেই মল্লিক বাড়ির মোড় এলাকার সৈকত বাবুসহ আরো দুই জন আমার বাসায় প্রবেশ করে। তারা উক্ত স্থানে ময়লা ফেলতে নিষেধ করে। আমি তাদেরকে বাসার মালিক জাহিদুল হক মল্লিকের সাথে কথা বলতে বলি। এতে সে ক্ষিপ্ত হয়ে বাসার সকলের সামনে বিনা কারনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাজারের উদ্দেশ্যে মল্লিক বাড়ির মোড় পর্যন্ত পৌছালে সৈকত বাবুসহ আরো দুই জন আমার পথ রোধ করে। তারা আমাকে আবারো খারাব ভাষায় গালিগালাজসহ শরীরের বিভিণœ স্থানে মারধর করতে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ বিশিষ্ট হাসপাতালে নিয়ে আমাকে চিকিৎসা করান। তিনি বিনা কারনে হামলার ঘটনায় সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।বাড়ীর মালিক জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় একটি বখাটের দল আমার ভাড়াটিয়াদের উপর অহেতুক নির্যাতন করে। আমি এদের দৃষ্টান্ত মুরক শাস্তি চই। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers