শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের চুরি হওয়া এক হাজার ১০০ কেজি তামার তারসহ মো: রবিউল ইসলাম (৩৫) নামের এক চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (১৯ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের বি-১ পোস্টের পাশ এলাকায় অভিযান চালিয়ে এই চোরকে আটক করা হয়। এসময় তার ফেলে অন্য চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার তারের আনুমানিক মূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা। মামলা দায়ের পূর্বক আটক চোরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়ের পূর্বক আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সুরক্ষিত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে এ পর্যন্ত ৫৭টির অধিক অভিযানে প্রায় ৬৭ লক্ষ ৬৮ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল ও ৪৮ জন চোরাকারবারীকে আটক করেছে আনছার ব্যাটালিয়নের সদস্যরা।
Leave a Reply