সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৮টি ইউনিয়নের ৭৭জন কৃষককে রাজস্ব খাতসহ বিভিন্ন প্রকল্পের প্রদশর্ণীর বীজ, সার, সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ বিতরন করা হয়েছে। সোমবার (১৭এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অফিস চত্তরে এক অনুষ্ঠানে উপরোক্ত উপকরণ বিতরন করা হয়। উজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রদারণ অধিদপ্তর বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষন) কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রদারণ অধিদপ্তর বাগেরহাট এর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ আঃ সামাদ। উপ-সহকারী উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, বিপ্লব কুমার দাশ, অভিজিৎ গাউন, দেবদাস বালা, বিপুল কুমার পাল ও তানিয়া রহমান সহ বিভিন্ন কৃষক/কৃষানীবৃন্দ।
Leave a Reply